Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

বজ্রপাতে প্রান হারালেন ২ ভাই! আহত ৪, শোকে স্তব্ধ চন্দ্রকোনার মাধবপুর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 01, 2026
বজ্রপাতে প্রান হারালেন ২ ভাই! আহত ৪, শোকে স্তব্ধ চন্দ্রকোনার মাধবপুর
মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা। গাছ কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রান হারালেন দুই সহোদর ভাই! ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত মাধবপুর এলাকায়। সূত্রের খবর, চন্দ্রকোনার মহেশপুরের বাসিন্দা ওই দুই ভাই মাধবপুরে গাছ কাটার কাজ করছিলেন। আজ আচমকাই আবহাওয়া পরিবর্তন হয় এবং প্রবল বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ভাই এর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু ওই দুই ভাই নন, বজ্রপাতের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে দ্রুত চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই চন্দ্রকোনা হাসপাতালে পৌঁছান এলাকার জনপ্রতিনিধিরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই পরিবারের দুই তরতাজা যুবকের অকাল মৃত্যুতে মহেশপুর ও মাধবপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে হঠাৎই বৃষ্টি নামার পূর্বেই এই ধরনের বজ্রপাত ঘটায় মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।