রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
৮৫ বছর বয়সেও গণতন্ত্রের প্রতি অটুট আস্থা কাকদ্বীপের বৃদ্ধের
By Reporter Sabyasachi April 30, 2026
Share:
সন্দীপ দাস, কাকদ্বীপ:
৮৫ বছর বয়সেও গণতন্ত্রের প্রতি অটুট আস্থা—এই বার্তাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন নির্মল বিশ্বাস। শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করেই হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এই প্রবীণ ভোটার।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৬৫ নম্বর বুথে ছেলের সহায়তায় পৌঁছন তিনি। বুথে ঢুকে হাসিমুখে ভোট দেন নির্মলবাবু। পরিবারের সদস্যদের কথায়, শরীর ভালো না থাকলেও ভোট দেওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ কখনও কমেনি।
এদিনও সেই অদম্য ইচ্ছাশক্তির জোরেই ভোটকেন্দ্রে হাজির হন তিনি। প্রবীণ এই ভোটারের দায়িত্ববোধ ও উৎসাহ দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্যান্য ভোটাররাও। গণতন্ত্রের এই উৎসবে তাঁর অংশগ্রহণ এলাকায় ছড়িয়ে দিয়েছে ইতিবাচক বার্তা।