রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
ময়না-মুন্ডুমারী রাজ্য সড়কে গাছ ভেঙে পড়ে তীব্র যানজট, মুক্ত করতে হাত লাগালেন কেন্দ্রীয় জোওয়ানরা
By Reporter Sabyasachi April 23, 2026
Share:
পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের কলাপুঞ্জা এলাকায় ময়না-মুন্ডুমারী রাজ্য সড়কে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অল্পের জন্য রক্ষা পান ভোটকর্মীরা। গাছটি আড়াআড়িভাবে রাস্তার উপর পড়ে যাওয়ায় ব্যস্ততম এই সড়কে মুহূর্তের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনায় আটকে পড়ে ভোট শেষে ইভিএম নিয়ে ফেরা একাধিক গাড়ি। প্রথমে স্থানীয় বাসিন্দারা গাছ সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ভোটকর্মী বহনকারী বাস থেকে নেমে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে গাছ সরানোর কাজে নেমে পড়েন তাঁরা।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয়দের যৌথ উদ্যোগে রাস্তা থেকে গাছ সরানো সম্ভব হয়। এরপর ইভিএমসহ ভোটকর্মী ও কেন্দ্রীয় জওয়ানরা পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনায় কিছু সময়ের জন্য চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও যাত্রীবাহী গাড়ির যাত্রীরা।