রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
চন্দ্রকোনায় রাজনৈতিক তরজা আরও তীব্র হলো। আজ চন্দ্রকোনায় অভিষেক ব্যানার্জী সভা থেকে একাধিক মন্তব্য করেন। অভিষেক ব্যানার্জীর সভার বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই। অভিষেকের মন্তব্যকে কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস যদি গত ১৫ বছরে প্রকৃত উন্নয়ন করে থাকে, তাহলে “দুয়ারে সরকার, বাইরে সরকার, জানালায় সরকার, দরজায় সরকার”—এভাবে বারবার মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে হত না। তাঁর দাবি, এসব কর্মসূচি আসলে উন্নয়নের ঘাটতি ঢাকার চেষ্টা। এই মন্তব্যকে কেন্দ্র করে চন্দ্রকোনা বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।