রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
আজ পবিত্র অক্ষয় তৃতীয়া। এই পুণ্য তিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের অন্তর্গত চাউলকুড়ি গ্রামের প্রাচীন ভুবনেশ্বর জীউ মন্দিরে অগণিত ভক্তের সমাগম ঘটল। ভক্তদের বিশ্বাস, ভক্তিভরে এই মন্দিরে মানত করলে তা নিশ্চিতভাবে পূরণ হয়। লোকমুখে প্রচলিত মন্দিরের অলৌকিক মাহাত্ম্যের টানে কেবল সবং নয়, পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার পুণ্যার্থী আজ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে।
এদিন সকাল সকাল মন্দিরে উপস্থিত হয়ে সবংবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। প্রথা মেনে ভক্তিভরে আরতি ও পুজো সেরে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চাউলকুড়ির ভুবনেশ্বর জীউ মন্দিরের সঙ্গে ডাঃ মানস ভুঁইয়ার দীর্ঘদিনের আত্মিক যোগ রয়েছে। মন্ত্রী থাকাকালীন এই প্রাচীন মন্দিরের পরিকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধিতে তিনি বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকাবাসীর মতে, মন্দিরের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা অনস্বীকার্য।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন-
আজকের এই পবিত্র দিনে আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছি যাতে সবংয়ের প্রতিটি মানুষ ভালো থাকেন, সুস্থ থাকেন। মানুষের আশীর্বাদই আমার চালিকাশক্তি। সবংবাসীর সার্বিক মঙ্গল কামনাই আমার মূল লক্ষ্য।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ পূজোরও আয়োজন করা হয়েছিল। প্রার্থীর আগমনে এবং ভক্তদের ভিড়ে চাউলকুড়ি গ্রাম আজ স্বাক্ষী থাকলো এক উৎসবমুখর পরিবেশের।