Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

দিনভর পিংলায় প্রচারে তৃনমূল প্রার্থী অজিত মাইতি

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 21, 2026
দিনভর পিংলায় প্রচারে তৃনমূল প্রার্থী অজিত মাইতি
উন্নয়নকে হাতিয়ার করেই দিনভর পিংলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাইতি।

এদিন পিংলার ৪ নং করকাই অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে কখনো পায়ে হেঁটে, আবারো কখনো মোটর বাইকে চড়ে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার সারেন। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিলো নজরকাড়া।‌ করকাই এর পর পিংলার ৩ নং ধনেশ্বরপুর এলাকায় পৌঁছে তিনি প্রথমে বাইক মিছিল করেন। তারপর একাধিক জায়গায় পথসভা করেন।

পিংলার তৃনমূল প্রার্থী অজিত মাইতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন পিংলার বাড়ী বাড়ী পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায়। পিংলায় জনসংযোগ যাত্রায় সর্বক্ষনের সঙ্গী ছিলেন পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি।

বলাবাহুল্য গত বিধানসভা নির্বাচনে পিংলা থেকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এবার তাকেই আবারো প্রার্থী করেছে দল। তিনি পিংলার ভূমিপুত্র ও বটে। অপরদিকে এবার পিংলায় বিজেপির প্রার্থী হয়েছেন স্বাগতা মান্না, যার বাড়ী পাঁশকুড়াতে। তৃনমূলের মতে বিজেপির বহিরাগত প্রার্থীর থেকে, এলাকার ভূমিপুত্র, আবার আগের বারের বিধায়ক অজিত মাইতির কাছে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা কঠিন হবে না বলে মনে করছে তৃনমূলের একাংশ।