রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
রাজ্যে প্রথম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা দু’দিন বাকি। প্রচারের শেষলগ্নে আজ সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে পিংলার মালিগ্রামে এক বিশাল মহামিছিলের আয়োজন করল তৃণমূল নেতৃত্ব। এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা কার্যত প্রচারের শেষ বেলায় শক্তি প্রদর্শনের রূপ নেয়।
এদিন তৃণমূলের এই মহামিছিলটি মালিগ্রাম বাজার এলাকা পদক্ষিন করে। দলীয় পতাকা, ব্যানার এবং ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উপস্থিত ছিলেন
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তরুণ মিশ্র, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মানিক খাঁন, মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তফেজ্জলদিন।
মিছিল শেষে মালিগ্রাম বাজারে একটি নির্বাচনী সভার আয়োজন করে তৃনমূল নেতৃত্ব। সভা নেতৃত্বের গলায় শোনা যায় আত্মবিশ্বাসের সুর। বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন: সবংয়ের মাটিতে বিভেদের রাজনীতি চলবে না। গত কয়েক বছরে মানস ভুঁইয়া এলাকার যে উন্নয়ন করেছেন, তার নিরিখে মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন।
একইসঙ্গে সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতারা জানান, বহিরাগতদের দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হলে সাধারণ মানুষই তার যোগ্য জবাব দেবে। উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে হাতিয়ার করে ডাঃ মানস রঞ্জন ভুঁইয়াকে রেকর্ড ব্যবধানে জয়ী করার জন্য মালিগ্রামের সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়।
সব মিলিয়ে, নির্বাচনের ঠিক আগে মালিগ্রামের এই মহামিছিল সবংয়ের রাজনৈতিক সমীকরণে তৃণমূলকে অনেকটা বাড়তি অক্সিজেন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।