Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ডেবরায় প্রদীপের নেতৃত্বে রাজীবের মেগা পদযাত্রা: জনজোয়ারে ভাসল তৃণমূলের প্রচার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 21, 2026
ডেবরায় প্রদীপের নেতৃত্বে রাজীবের মেগা পদযাত্রা: জনজোয়ারে ভাসল তৃণমূলের প্রচার
ডেবরায় প্রদীপের নেতৃত্বে রাজীবের মেগা পদযাত্রা: জনজোয়ারে ভাসল তৃণমূলের প্রচার।

রাজ্যের প্রথম দফার নির্বাচনের প্রচারের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই সোমবার ডেবরা ব্লকে শক্তিপ্রদর্শন করল ঘাসফুল শিবির। ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের নেতৃত্বে এবং প্রার্থী রাজীব ব্যানার্জীর উপস্থিতিতে এক বিশাল পদযাত্রার সাক্ষী থাকল গোটা এলাকা। এদিন ঠাকুরচক থেকে ভোগপুর পর্যন্ত আয়োজিত এই মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ডেবরার ১০/২ ডুঁয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত এই পদযাত্রাটি কার্যত এক উৎসবে পরিণত হয়। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ সারেন প্রার্থী রাজীব ব্যানার্জী। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা উৎসাহী জনতার ভিড়ে এগিয়ে চলে মিছিল।

পদযাত্রা শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ব্যানার্জী বলেন, "মানুষের উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারো মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, ২৯৪টি আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

ডেবরা ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর এদিনের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি জানান "আজকের এই পদযাত্রায় মানুষের যে পরিমাণ ঢল নেমেছে, তাতে স্পষ্ট যে ডেবরায় তৃণমূল প্রার্থীর বিপুল জয় এখন শুধু সময়ের অপেক্ষা। "সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে বাংলার সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষ তৃণমূলের পাশেই আছেন।"

আগামীকাল প্রথম দফার প্রচার শেষ হচ্ছে। তার আগে আজকের এই 'মেগা শো' ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কর্মীদের মনোবল যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলাবাহুল্য। এখন দেখার, এই জনজোয়ার ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।