রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
সকাল থেকেই চন্দ্রকোনা বাজার এলাকায় জোরদার জনসংযোগ শুরু করেন তিনি। ঠাকুরবাড়ি বাজার, গাছশীতলা বাজার ও গোসাই বাজারে জনসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কংগ্রেস প্রার্থী মনিকা মিদ্যা।এদিন প্রচার চলাকালীন মনিকা মিদ্যা জানান, সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাসও দেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী দিনে পশ্চিমবঙ্গে যে দলের সরকারই গঠিত হোক না কেন, তাদের কংগ্রেসের সমর্থন নিতে হবে। সেই লক্ষ্যেই জনসংযোগ বাড়িয়ে সংগঠন মজবুত করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থী ও কংগ্রেস দলের কর্মীরা।