রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
নিবিড় জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারে পিংলার বিজেপি প্রার্থী স্বাগতা মান্না
By Reporter Sabyasachi April 19, 2026
Share:
নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, আর এই লড়াইতে পিংলা বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছেন বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। হাতে সময় কম, তাই এক মুহূর্ত নষ্ট না করে বুথ ভিত্তিক নিবিড় জনসংযোগের মাধ্যমে প্রচারের ঝোড়ো ব্যাটিং চালাচ্ছেন তিনি।
প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী ২৩ শে এপ্রিল ভোটগ্রহণ। সময়ের হিসেবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে পিংলা বিধানসভা কেন্দ্রের প্রতিটি কোণায় পৌঁছে যেতে মরিয়া বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্লক ও বুথ স্তরে নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
বিজেপি প্রার্থী স্বাগতা মান্নার প্রচারের ধরণ নজর কেড়েছে পিংলার সাধারণ মানুষের। কখনও তিনি নিজেই স্কুটি চালিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে, কখনও আবার সাইকেল চালিয়ে বা দলীয় কর্মীদের বাইকে চেপে ঘুরছেন গ্রামের আলপথ। প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছে যাওয়ার জন্য হাসিমুখে পায়ে হেঁটেও জনসংযোগ করছেন তিনি। সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা শুনছেন এবং পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন।
নির্বাচনী প্রচারে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে প্রধান হাতিয়ার করেছেন স্বাগতা মান্না। তাঁর অভিযোগ: পিংলায় গত কয়েক বছরে কাঙ্ক্ষিত কোনও উন্নয়ন হয়নি।
এলাকার রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। স্বাস্থ্য পরিষেবার মান অত্যন্ত নিম্নমুখী। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "পিংলায় পদ্মফুল জিতলে এবং বিজেপি ক্ষমতায় এলে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পিংলা হাসপাতালকে আধুনিকীকরণ করা হবে। সেই সঙ্গে গ্রামীণ রাস্তাঘাটের আমূল মানোন্নয়ন ঘটানো হবে।
মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য রাজনীতিতে পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন বিজেপি প্রার্থী। স্বাগতা মান্নার দাবি, যেখানেই তিনি যাচ্ছেন, মানুষের বিপুল সাড়া পাচ্ছেন। তাঁর কথায়, "পিংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ। সাধারণ মানুষের এই উৎসাহ দেখে আমি নিশ্চিত যে আগামী ২৩ তারিখ ব্যালট বক্সে তারা পরিবর্তনের পক্ষেই রায় দেবে।"ভোটের দিন যত এগিয়ে আসছে, পিংলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। এখন দেখার, ২৩ শে এপ্রিলের লড়াই শেষে পিংলার মসনদ কার দখলে থাকে?