Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ডেবরায় নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন তৃনমূল প্রার্থী রাজীব ব্যানার্জী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 19, 2026
ডেবরায় নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন তৃনমূল প্রার্থী রাজীব ব্যানার্জী
আর হাতে গোনা মাত্র কয়েকদিন। তারপরেই ২০২৬ এর প্রথম দফার বিধানসভা নির্বাচন। আগামী মঙ্গলবার প্রথম দফার নির্বাচনের শেষ নির্বাচনী প্রচার। আজ রবিবার ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের নেতৃত্বে প্রচারে ঝড় তুললেন তৃনমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। ডেবরার চন্দনপুর থেকে রাধামোহনপুর পর্যন্ত প্রায় হাজার দেড়েক তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে বর্নাঢ্য মিছিল করে পথচলতি মানুষের সাথে জনসংযোগ সারেন প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। কখনো হাত নেড়ে, বা কখনো হাতজোড়ো করে মানুষকে নমষ্কার জানানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানায়। রাজীববাবু পদযাত্রা শেষে রাধামোহনপুর বাজারে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বহিরাগত ইস্যুকে কটাক্ষ করে বলেন, আমি কথা নয়, কাজে বিশ্বাসী। ডেবরার মানুষ আমাকে আশীর্বাদ করলে কাজ দিয়ে তা প্রমান করবো।