রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
কেশিয়াড়ীতে তৃনমূল প্রার্থীর রবিবাসরীয় প্রচার
By Reporter Sabyasachi April 19, 2026
Share:
শান্তনু ঘোষ, কেশিয়াড়ী:
বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তাই শেষ বেলার প্রচারে কোন খামতি রাখতে চাইছে না শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহে রবিবার কেশিয়াড়ী ব্লকের কুসুমপুর ৪ নং অঞ্চলের দুধেবুধে বুথ এলাকায় প্রার্থীর উপস্থিতিতে প্রচার মিছিলের আয়োজন করলো তৃণমূল। এদিনের এই প্রচার মিছিল কামারচৌকি এলাকা থেকে শুরু হয়ে বুথ এলাকা পরিক্রমা করে দুধেবুধে এলাকায় শেষ হয়। দলীয় পতাকা ও ফেস্টুনে সজ্জিত এই বর্ণাঢ্য মিছিলে কয়েকশো কর্মী-সমর্থক পা মেলান। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্টই। এদিনের এই মিছিল অঞ্চলের তেঁতুলমুড়ি থেকে শুরু হয়ে কামারচৌকি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে কামারচৌকি এলাকায় পথসভা সংগঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যেন ঘাসফুল শিবিরের প্রার্থী রামজীবন মাণ্ডীকে যেন নির্বাচিত করেন।
নেতৃত্বরা বলেন, এলাকার মানুষ আমাদের সাথেই আছেন। আজকের এই মিছিলই তার প্রমাণ। প্রার্থী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনী মাণ্ডী,জেলা পরিষদের সদস্যা পলি সাহা,কুসুমপুর ৪ নং অঞ্চলের নেতৃত্ব লক্ষন প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা।