রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
কেশিয়াড়ী জুড়ে মেগা প্রচারে তৃনমূল প্রার্থী রামজীবন মান্ডী
By Reporter Sabyasachi April 18, 2026
Share:
শান্তনু রায়, কেশিয়াড়ী:
ভোট বড়ো বালাই। হাতে মাত্র আর কয়েকটা দিন। শাসক বিরোধী যুযুধান দুইপক্ষ নেমেছে ভোটপ্রচারে। প্রবল রোদকে উপেক্ষা করে বাইক রেলীর মধ্য দিয়ে প্রচার করলেন কেশিয়াড়ী বিধানসভার তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। শনিবার কেশিয়াড়ী ব্লকের খাজরা অঞ্চলে প্রার্থী রামজীবন মান্ডি কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাইক রেলী করেন।এদিনের এই রেলী খাজরা বাজার এলাকা শুরু হয়ে হাতিগেড়িয়া হয়ে অর্জুনগেড়িয়া পৌঁছায়,সেখান পুনরায় হাতিগেড়িয়া হয়ে পুরো অঞ্চল এলাকা পরিক্রমা করে গিলাগেড়িয়ায় এসে শেষ হয়। অপরদিকে এদিন বিকেলে ঘৃতগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থী রামজীবন মান্ডির উপস্থিতিতে বাইক রেলীর আয়োজন হয়।এদিনের এই রেলী বড়ামারা থেকে শুরু হয়ে পুরো অঞ্চল ঘুরে ভাল্কিশোল এলাকায় এসে শেষ হয়। বাইক রেলীতে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের নানান দিক তুলে ধরা হয় রেলী থেকে। আগামী পাঁচবছর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শীট,জেলা নেতৃত্ব পবিত্র শীট,কেশিয়াড়ী ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ,যুব নেতৃত্ব সুদীপ ঘোষ,খাজরা অঞ্চলের নেতৃত্ব কালাচাঁদ সানকী,পিযুশ চন্দ,ঘৃতগ্রাম অঞ্চলের নেতৃত্ব অঙ্কুর শীট,যুব সভাপতি দিপক জানা সহ অন্যান্য নেতৃত্বরা