Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা

 -Sabyasachi By -Sabyasachi November 16, 2026
জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা


পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নিজের পুরনো কর্মজীবনের স্মৃতিচারণ করলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। তাঁর দাবি, আলোচনার মাধ্যমেই মাওবাদীদের অস্ত্র ছাড়িয়ে মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টা সফল হয়েছিল এবং এর পেছনে জঙ্গলমহলের সাধারণ মানুষের অবদানও কম নয়।
প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের কার্যকালে জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ এবং সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচারের মোকাবিলায় শান্তি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এদিন ভারতী ঘোষ বলেন, "ভালো লাগছে, আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে। মাওবাদীরা অস্ত্রশস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছে, আর এর জন্য জঙ্গলমহলের মানুষের অবদানও কম নয়।"
এলাকার সার্বিক উন্নয়ন ও সুস্থ পরিবেশ বজায় রাখার আর্জি জানিয়ে তিনি আরও বলেন, "আমি চাই জায়গাটা স্বাভাবিক থাকুক, শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। খেলাধুলার যুগ, মানুষের উন্নয়নের যুগ, বিকাশের যুগ এবং গ্রাম থেকে শহরের দূরত্ব কমে আসার যে যুগ—সকলের সাহায্যে সেই যুগটাই আবার ফিরে আসুক, এটাই বলব।"
প্রাক্তন পুলিশ আধিকারিকের এই বক্তব্যে জঙ্গলমহলের শান্তি প্রক্রিয়া ও আগামী দিনের উন্নয়নের রূপরেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে।