Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পিংলা ব্লকে সাড়ম্বরে পালিত হলো ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী, উপস্থিত ছিলেন সেচমন্ত্রী অরূপ দাস।

 -Sabyasachi By -Sabyasachi November 15, 2026
পিংলা ব্লকে সাড়ম্বরে পালিত হলো ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী, উপস্থিত ছিলেন সেচমন্ত্রী অরূপ দাস।


রাজ্যজুড়ে প্রশাসনিক উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো আদিবাসী সমাজের মহানায়ক ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। পিংলা ব্লক প্রশাসনের উদ্যোগে পিংলা বিডিও অফিসেও অত্যন্ত মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস, পিংলার বিডিও লেপকা ওয়াংচু শেরপা, পিংলা থানার ওসি গোবর্ধন সাহু, বিজেপি নেতৃত্ব গোবিন্দ দাস ও পঞ্চানন জানা সহ আদিবাসী সমাজের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

অনুষ্ঠান প্রাঙ্গণে ভগবান বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য অতিথিরা।
সেচমন্ত্রী অরূপ দাস বলেন, "ভারতীয় ইতিহাসে জনজাতি আদিবাসীদের গুরুত্বকে পূর্বতন সরকার কখনোই সেভাবে গুরুত্ব দেয়নি। অথচ অল্পবয়সে বীরসা মুন্ডা জনজাতি সমাজের জন্য যে কাজ করে গেছেন, তা এককথায় অলৌকিক।" তিনি আরও জানান, বর্তমান রাজ্য সরকার বীরসা মুন্ডার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জনজাতি সমাজকে সম্মানিত করতে এই দিনটিকে 'জনজাতি গৌরব দিবস' হিসেবে ঘোষণা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এলাকার সাধারণ আদিবাসী মানুষও এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।