পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন
By -Sabyasachi November 16, 2026
Share:
ডেবরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিদ্রাপাটে এক মহিলা কবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিন খেলার মাঠের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতী ঘোষ সরাসরি তাঁকে কটাক্ষ করেন। ভারতী ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে হরিদ্রাপাটের মাঠে দাঁড়িয়ে তাঁর সম্বন্ধে বলতে হবে? উনি এমন কোনও ব্যক্তিত্ব নন যে তাঁর সম্বন্ধে আলোচনা করতে হবে।"
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রসঙ্গ টেনে এনে প্রাক্তন এই পুলিশ আধিকারিক অভিযোগ করেন, "কীভাবে উনি সাংসদ হয়েছেন তা এখনও ডায়মন্ড হারবারের মানুষ ফিসফাস করে। ভোটের সময় সেখানকার মানুষ কীভাবে অত্যাচারিত হয়েছেন তা আপনারা জানেন।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেত্রী। তিনি মন্তব্য করেন, "এই ভদ্রলোক সুপার চিফ মিনিস্টারের মতো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন। চারদিকে নিরাপত্তার ঘেরাটোপ কিসের জন্য? সমাজ গঠনে, রাজনীতির প্রাঙ্গণে এবং রাজ্য গঠনে ওঁর ভূমিকা শূন্য। সমাজের জন্য উনি কী করছেন বা সমাজ গঠনে ওঁর কোনও ভূমিকা আমরা আজ পর্যন্ত পাইনি। তাই তাঁকে নিয়ে এখানে আলোচনা করা বৃথা।"
কবাডি খেলার মতো একটি ক্রীড়া অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতী ঘোষের এই সরাসরি রাজনৈতিক আক্রমণ ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।