পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
স্বাধীনতার ৭৮ বছরেও বঞ্চনার অভিযোগ; ১১ দফা দাবিতে ডেবরা বিডিও অফিসে গণডেপুটেশন 'ভারত মুন্ডা সমাজ'-এর
By -Sabyasachi November 14, 2026
Share:
স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত হওয়ার পরেও আদিবাসী মুন্ডা সমাজের সার্বিক উন্নয়ন না হওয়া এবং দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে সরব হলো ‘ভারত মুন্ডা সমাজ’। এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বিডিও (BDO) অফিসে ১১ দফা দাবিসনদ নিয়ে এক বিশাল গণডেপুটেশন কর্মসূচি পালন করল সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে পেশ করা ১১ দফা দাবি।
এদিন ডেবরা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুন্ডা সমাজের প্রতিনিধিরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছে ডেপুটেশন জমা দেন। প্রশাসন সূত্রে দাবিগুলি খতিয়ে দেখার বিষয়ে কিছুটা আশ্বাস মিলেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে প্রশাসনের আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয় সংগঠন। ভারত মুন্ডা সমাজের জেলা সম্পাদক শশাঙ্ক সিং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, "প্রশাসনের তরফে সামান্য আশ্বাস মিললেও আমরা এখনই নিশ্চিন্ত হচ্ছি না। আমাদের এই ১১ দফা ন্যায্য দাবি অবিলম্বে ও সম্পূর্ণভাবে পূরণ না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।"