পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
পিংলায় ঢালাই বল প্রতিযোগিতায় বিপত্তি, অস্থায়ী ব্যালকনি ভেঙে আহত একাধিক
By -Sabyasachi November 13, 2026
Share:
পিংলার মালিগ্রামের উটপতায় আয়োজিত ঢালাই বল প্রতিযোগিতা চলাকালীন অস্থায়ী ব্যালকনি ভেঙে পড়ে আহত হলেন ৫ থেকে ৭ জন দর্শক। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার উটপতায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলার ওই মাঠে রাতে ঢালাই বলের প্রতিযোগিতা চলছিল। খেলা দেখার জন্য মাঠের ধারে অস্থায়ী ব্যালকনি বা গ্যালারি তৈরি করা হয়েছিল। ম্যাচ চলাকালীন দর্শকদের অতিরিক্ত ভিড়ের চাপে আচমকাই অস্থায়ী কাঠামোটি ভেঙে পড়ে। হুড়োহুড়ি ও ওপর থেকে পড়ে যাওয়ার ফলে অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর জখম হন। ঘটনার পরপরই উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। তিনি হাসপাতালের ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অস্থায়ী মঞ্চ বা গ্যালারি তৈরির ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষাবিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।