পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
পিংলায় উৎসবের মেজাজ: সূচনা হলো প্রাচীন পিঙ্গলেশ্বরী শ্যামাকালীর পুজো, শোভাযাত্রায় মেতে উঠলেন পুলিশ ও পুণ্যার্থীরা।
By -Sabyasachi November 07, 2026
Share:
পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী 'পিংলা থানা গ্রামরক্ষী শ্যামাকালী পুজো কমিটি'-র শ্রীশ্রী পিঙ্গলেশ্বরী শ্যামাপূজা। শনিবার স্থানীয় প্রতিষ্ঠা পুকুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রীতি মেনে ঘটোত্তোলনের মাধ্যমে মা পিঙ্গলেশ্বরীর পূজার আনুষ্ঠানিক সূচনা হয়।
দীর্ঘদিনের এই প্রাচীন পুজোকে ঘিরে প্রতিবছরের মতো এবারও পুলিশকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে অভূতপূর্ব আনন্দ ও উন্মাদনা লক্ষ করা গেছে। পূজার প্রথম দিনেই মায়ের প্রসাদ গ্রহণের জন্য মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমান বহু পুণ্যার্থী। কমিটির পক্ষ থেকে এদিন কয়েক হাজার মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়।
এদিনের সূচনা পর্বে ও ঘটোত্তোলন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পিংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবর্ধন সাউ, ট্রাফিক ওসি গোপাল রানা, মেজবাবু নন্দন ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ দাস এবং পুজো কমিটির সম্পাদক সুকেশ কর। এছাড়াও অন্যান্য পুলিশকর্মী ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে পুজোর আনন্দে সামিল হন। আগামী কয়েকদিন ধরে নিষ্ঠা ও নানা বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজা উদযাপিত হবে।