পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও: পিংলার জামনায় আয়োজিত হলো বিজেপির বিশেষ সেমিনার
By -Sabyasachi November 05, 2026
Share:
দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা এলাকায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সেমিনার। বিজেপির পক্ষ থেকে আয়োজিত এই সেমিনারে সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের সুরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা রোধের প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনারে আলোচনা করেন বিজেপি নেতৃত্বরা।
পিংলার জামনায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিশিষ্ট জন ও প্রবুদ্ধ নাগরিকরা যোগ দিয়ে সুস্থ ও অবাধ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। আগামী দিনের কর্মসূচি ও দলীয় আদর্শ প্রচারে দলীয় কর্মীদের নিয়ে এক যৌথ মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সমাজ থেকে সমস্ত ধরনের নৈরাজ্য দূর করার বার্তা নিয়েই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা।