পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
বাঁকুড়ায় পুলিশ প্রশাসনের উদ্দোগে পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস
By -Sabyasachi November 01, 2026
Share:
দেশের ঐক্য, সংহতি ও অখণ্ডতার বার্তা দিতে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩১ অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিন।
সেই উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজের। কুচকাওয়াজে অংশগ্রহণকারী পুলিশকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে অভিবাদন জানান পুলিশ সুপারকে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে আসছে ভারত সরকার। দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখার শপথ এবং বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন।