পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
মেদিনীপুর শহরে ৭ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মাছ ও ধানের চারা ছেড়ে কংগ্রেসের অভিনব বিক্ষোভ
By -Sabyasachi October 30, 2026
Share:
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে মেদিনীপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সামান্য বৃষ্টিতেই জমা জলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে রাস্তা দ্রুত মেরামতের দাবিতে রাস্তায় জ্যান্ত মাছ ছেড়ে এবং ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ প্রদর্শন করল জেলা কংগ্রেস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা কংগ্রেস কার্যালয় সংলগ্ন এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এখান দিয়ে প্রতিদিন শতাধিক অ্যাম্বুলেন্স যাতায়াত করে। পাশাপাশি বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সংলগ্ন হওয়ায় প্রতিদিন অসংখ্য স্কুলপড়ুয়া ও অভিভাবককে চরম জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সামান্য বৃষ্টি হলেই জল জমে রাস্তাটি ডোবায় পরিণত হয়, ফলে গর্তের অস্তিত্ব না বুঝতে পেরে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
অভিযোগ, রাস্তাটি মেরামতের জন্য ইতিপূর্বে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিলছিল বারংবার সরকারি আশ্বাসও, কিন্তু বাস্তবে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সরকারি আশ্বাসে কাজ না হওয়ায় শেষমেশ বাধ্য হয়েই সোচ্চার হয় জেলা কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি, অনতিবিলম্বে বেহাল রাস্তাটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।