রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
পথ দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধক্ষের, শোকের ছায়া গোয়ালতোড়ে
By By The News Express October 01, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কঙ্কন মুখার্জির। মঙ্গলবার রাতে গোয়ালতোড়ের পিংবনী এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রায় ৫০-৫২ বছর বয়সি কঙ্কন মুখার্জি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। দুর্ঘটনায় কঙ্কন মুখার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালতোড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।