রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
সবংয়ের তেমাথানিতে উন্নত স্বাস্থ্য পরিষেবার সূচনা: চালু হলো 'GMB LifeCare'
By By The News Express September 30, 2026
Share:
গ্রাম বা মফস্বলের বাসিন্দাদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো সবং ব্লকের তেমাথানিতে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো 'GMB LifeCare' নামে একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রের।
প্রাথমিক পর্যায়ে এখানে পলিক্লিনিক, দিবাকালীন চিকিৎসা পরিষেবা (ডে- কেয়ার) এবং বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাল্টি-স্পেশালিটি বহির্বিভাগ (OPD) চালু করা হয়েছে। যার ফলে স্থানীয় বাসিন্দাদের শারীরিক সমস্যা বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য দূরে ছুটতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভূঁইয়া-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
স্বাস্থ্য কেন্দ্রটি নিয়ে আগামী দিনের এক বড় রূপরেখা তুলে ধরেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ কৌশিক ভূঁইয়া। তিনি জানান, "বর্তমানে পলিক্লিনিক ও আউটডোর পরিষেবা চালু হলেও, খুব শীঘ্রই এটিকে একটি ৮০ শয্যাবিশিষ্ট (80-bedded) পূর্ণাঙ্গ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।"
সবং ছাড়াও পার্শ্ববর্তী পিংলা, নারায়নগড় সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসা পরিষেবা প্রদান করাই GMB LifeCare-এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন চিকিৎসা কেন্দ্রের কর্নধার ডাঃ কৌশিক ভুঁইয়া। নতুন এই চিকিৎসাকেন্দ্রটি গড়ে ওঠায় খুশি এলাকার মানুষ।