Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

নন্দীগ্রামে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য 'হোম ভোটিং', বাড়িতে বসেই ভোট দিলেন ভোটাররা

By The News Express By By The News Express October 01, 2026
নন্দীগ্রামে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য 'হোম ভোটিং', বাড়িতে বসেই ভোট দিলেন ভোটাররা
প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও সুবিধাজনক করতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ 'হোম ভোটিং' বা বাড়িতে বসে ভোটদান পরিষেবা চালু হলো পূর্ব মেদিনীপুরের ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে।
নির্বাচন কমিশনের আধিকারিক ও ভোটকর্মী দল সরাসরি প্রবীণ ভোটারদের বাড়িতে পৌঁছে গিয়ে তাঁদের ভোট গ্রহণের ব্যবস্থা করছেন। সম্প্রতি নন্দীগ্রামের এক প্রবীণ ভোটার তাঁর নিজ বাসভবনেই অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে ভোট দেওয়ার সুযোগ পান। বয়সজনিত শারীরিক অসুস্থতা বা চলাচলের অসুবিধা সত্ত্বেও ভোট প্রক্রিয়া থেকে কেউ যাতে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জানানো প্রবীণ (৮০ বছর বা তার বেশি বয়সী) ও বিশেষভাবে সক্ষম ভোটারদের তালিকা তৈরি করে এই পরিষেবা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটকর্মীরা ব্যাালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ করছেন।
ভোটাররা জানিয়েছেন, আগে শারীরিক কষ্টের কারণে ভোটকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে উঠত। তবে কমিশনের এই উদ্যোগের ফলে ঘরের দোড়গোড়ায় বসেই নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশনের এই মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এলাকা জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।