রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
ঘাটালের সার্বিক উন্নয়নে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বীরসিংহ গ্রামে উন্মোচিত হল বিদ্যাসাগরের পিতা-মাতার মূর্তি
By By The News Express September 30, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের পূর্ণভূমি বীরসিংহ গ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতীদেবীর মূর্তি উন্মোচন করেন। পাশাপাশি, পন্ডিত বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি ভগবতীদেবী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেন।
এদিন হেলিকপ্টারে করে আসার সময় মুখ্যমন্ত্রী ঘাটালের সামগ্রিক বন্যা পরিস্থিতি উপর থেকে খতিয়ে দেখেন। জনসভা থেকে তিনি জানান যে, বহুল প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে সম্পন্ন করবে। ঘাটালের সার্বিক উন্নয়নে তাঁর বিশেষ লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘাটালের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাস্তাঘাট, পথবাতি এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়। পর্যটন শিল্প, স্বাস্থ্য ও শিক্ষার প্রসারেও অর্থ বরাদ্দ করা হয়েছে।
ঘাটালবাসী যাদের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের জন্য এককালীন আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয় এদিনের সভা থেকে।
উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজ সংস্কার ও জনস্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। বাল্যবিবাহের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ানোর জন্য তিনজন স্কুল ছাত্রীকে এদিনের মঞ্চ থেকে সংবর্ধিত করা হয়। রাজ্যকে যক্ষামুক্ত করার কাজে নিরলসভাবে যুক্ত কর্মীদেরও এই সভা থেকে সম্মাননা জানানো হয়।