রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
মুকুটমণিপুর জলাধারের সুরক্ষা রক্ষার্থে কংসাবতী নদীতে ছাড়া হল ১০ হাজার কিউসেক জল
By By The News Express September 29, 2026
Share:
চলতি মরসুমে দ্বিতীয়বারের জন্য জল ছাড়ল মুকুটমণিপুর জলাধার। জলাধারের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার দুপুরে কংসাবতী নদীতে দফায় দফায় জল ছাড়ল সেচ দপ্তর।
সেচ দপ্তর সূত্রে জানা গেছে, প্রথমে ৫ হাজার কিউসেক জল ছাড়া হলেও, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রায় দু'ঘণ্টার মধ্যেই তা বাড়িয়ে ১০ হাজার কিউসেক করা হয়।
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পুরুলিয়া জেলা এবং জলাধারের উপরের বিস্তীর্ণ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর জেরে জলাধারে ক্রমাগত জল ঢোকার পরিমাণ এবং জলাধারের জলস্তর উভয়ই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাঁধের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নিয়ন্ত্রিত জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী দিনেও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে আরও জল ছাড়া হতে পারে বলে জানা গেছে।
জল ছাড়ার পূর্বেই কংসাবতী নদী সংলগ্ন নিচের অংশ ও গ্রামগুলিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হয়েছে। নদীর কাছাকাছি যাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, জলাধারের মূল গেট খুলে দেওয়ার ফলে কংসাবতী নদীতে জল ছাড়ার সেই অপরূপ ও মনোরম দৃশ্য চাক্ষুষ করতে এদিন মুকুটমণিপুরে ভিড় জমান বহু পর্যটক।