Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

হাওড়া স্টেশনে বড় সাফল্য: বন্দে ভারত এক্সপ্রেস থেকে ২১ লক্ষ টাকা ও সোনাসহ আটক ১

By The News Express By By The News Express September 26, 2026
হাওড়া স্টেশনে বড় সাফল্য: বন্দে ভারত এক্সপ্রেস থেকে ২১ লক্ষ টাকা ও সোনাসহ আটক ১
গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাওড়া রেলওয়ে স্টেশনে বড়সড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB)। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মোকামা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়ায় পৌঁছান ওই ব্যক্তি। স্টেশনে নামার পর তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকায় RPF এবং CIB-এর আধিকারিকরা তাঁকে আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার উৎস বা বৈধ কাগজপত্র সংক্রান্ত কোনো সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি।
বর্তমানে তাঁকে হাওড়া স্টেশনের RPF/CIB অফিসে রাখা হয়েছে। টাকা গণনা এবং সোনা পরীক্ষার কাজ সম্পূর্ণ হওয়ার পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার নেপথ্যে কোনো বড় পাচারচক্র বা অবৈধ আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।