Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল! শিলাবতীর জলে বিপর্যস্ত জনজীবন, নৌকা-ডিঙিই ভরসা বানভাসিদের

By The News Express By By The News Express September 26, 2026
পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল! শিলাবতীর জলে বিপর্যস্ত জনজীবন, নৌকা-ডিঙিই ভরসা বানভাসিদের
আর মাত্র কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আনন্দ-উৎসবে মেতে ওঠার প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন করে বন্যার কবলে পড়ে চরম দুশ্চিন্তায় ঘাটাল পৌর এলাকা ও তার আশেপাশের বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর হু-হু করে বৃদ্ধি পাওয়ায় আবারও জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড সহ বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকা।

ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ডের পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট এবং ঘরবাড়িতে জল ঢুকে পড়েছে। পুজোর মুখে বিঘার পর বিঘা কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের। নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে কৃষিপণ্য।

রাস্তাঘাট জলের নিচে চলে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাধ্য হয়েই নিত্যপ্রয়োজনীয় কাজ ও যাতায়াতের জন্য নৌকা এবং ডিঙি নৌকার ওপর ভরসা করতে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোর প্রাক্কালে এমন আকস্মিক দুর্যোগে নতুন জামাকাপড় বা উৎসবের প্রস্তুতির পরিবর্তে ত্রান ও সুরক্ষার চিন্তায় দিন কাটাচ্ছেন বানভাসি এলাকার মানুষজন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই বর্ষার মরশুমে এই একই দুর্ভোগের শিকার হতে হয় ঘাটালবাসীকে। পুজোর মুখে এই নতুন করে প্লাবন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হলেও উৎসবের আনন্দের মাঝেও বানভাসি মানুষের চোখে এখন কেবলই আতঙ্কের ছাপ।