রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের
By By The News Express September 26, 2026
Share:
নদীয়ার শান্তিপুরের একটি সভায় করা মন্তব্যের জেরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। বুধবার তমলুক পঞ্চায়েত সমিতির সদস্য স্বরূপ ভৌমিক ও তাঁর সমর্থকরা থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীদের দাবি, শান্তিপুরের ওই সভায় করা মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং এর তীব্র নিন্দা জানানো উচিত। এই ধরনের মন্তব্যের জেরে ক্ষুব্ধ হয়েই তাঁরা তমলুক থানার দ্বারস্থ হয়েছেন এবং লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।