রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
রাখিবন্ধনে পরিবেশ রক্ষার বার্তা, বীজ দিয়ে রাখি বানাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মী
By By The News Express August 27, 2026
Share:
প্রিয়া সাহা, কোচবিহার:
বাঙালীর রাখিবন্ধন উৎসব। ভাই-বোনের ভালোবাসার এই উৎসবকে এবার পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন কোচবিহারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রমেশ ঝাঁ। তিনি তৈরি করছেন পরিবেশবান্ধব রাখি। তাঁর তৈরি রাখিতে ব্যবহার করা হচ্ছে মেহগনি গাছের বীজ, শসার বীজ এবং শিমুল গাছের বীজ। উৎসবের পর এই রাখিগুলি মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন গাছ বা চারা জন্মাতে পারে—এমন ভাবনা থেকেই তাঁর এই উদ্যোগ।
বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই বার্তাই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব এই উদ্যোগ নিয়েছেন রমেশবাবু। রাখিবন্ধনকে শুধু ভাই-বোনের সম্পর্কের বন্ধন নয়, প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের প্রতীক হিসেবেও তুলে ধরতে চান তিনি। এবারের রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে প্রায় ৫০টি এমন পরিবেশবান্ধব রাখি তৈরি করবেন তিনি। তাঁর এই উদ্যোগে একদিকে যেমন উৎসবের আনন্দ থাকবে, তেমনই থাকবে সবুজ ভবিষ্যৎ গড়ার বার্তা।