Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কোচবিহারে এসপি অফিস ঘেরাও রাজবংশীদের

By The News Express By By The News Express August 22, 2026
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কোচবিহারে এসপি অফিস ঘেরাও রাজবংশীদের
কোচবিহার: সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সম্প্রদায়ের মা-বোনেদের কুরুচিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, তারই প্রতিবাদে এবং অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করলো মা ভবানী সেন্ট্রাল কমিটি।
প্রসঙ্গত উল্লেখ্য বেশ কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন রাজবংশী নেতা ও বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। তার এই মন্তব্য কে নিয়ে দেখা গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সোশ্যাল মিডিয়ায় জোর তর্ক বিতর্ক শুরু হয় রাজবংশী নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ এর বিরুদ্ধে। এই নিয়েই দেখা যায় বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর রাজবংশী জাতির মা-বোনেদের নিয়ে বাজে মন্তব্য করে বসেন সোশ্যাল মিডিয়ায়। তারই প্রতিবাদে এবং মূল অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করল মা ভবানী সেন্ট্রাল কমিটি সদস্যরা।