Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

অন্নপূর্ণার টাকা না মেলায় কোচবিহারজুড়ে মহিলাদের বিক্ষোভ

By The News Express By By The News Express August 21, 2026
অন্নপূর্ণার টাকা না মেলায় কোচবিহারজুড়ে মহিলাদের বিক্ষোভ
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে কোচবিহার জেলা জুড়ে বিক্ষোভে সরব মহিলারা। বৃহস্পতিবার জেলার একাধিক জায়গায় বিক্ষোভ ও পথ অবরোধের জেরে উত্তেজনা ছড়ায়।

এদিন কোচবিহারে বিজেপির বিধায়িকা তথা মন্ত্রী মালতি রাভার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করা সত্ত্বেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন টাকা দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহির দাবি তোলেন তাঁরা।

একই ছবি কোচবিহার-১ নম্বর ব্লকের ধলুয়াবাড়ি এলাকাতেও। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে সেখানে রাস্তায় নেমে পথ অবরোধ করেন মহিলারা। এর পাশাপাশি পুন্ডিবাড়ি-২ নম্বর ব্লক এলাকাতেও বিক্ষোভ দেখান উপভোক্তারা।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। বারবার আবেদন ও যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে মিলবে, কেন টাকা আটকে রয়েছে—এই প্রশ্নের উত্তরই এখন প্রশাসনের কাছে চাইছেন বিক্ষোভকারী মহিলারা।