রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
মাধ্যমিকে রাজ্যে পঞ্চম ইসলামপুরের বেদাশ্রুতি, গর্বে উজ্জ্বল শহর
By Reporter Sabyasachi May 09, 2026
Share:
ইসলামপুরের মুকুটে আরও এক নতুন পালক। এবারের মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল ইসলামপুর গার্লস’ স্কুলের ছাত্রী বেদাশ্রুতি সিনহা। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। এই অসামান্য সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং গোটা ইসলামপুর জুড়ে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত বেদাশ্রুতি। নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই সে এই সাফল্য অর্জন করেছে। ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা।
বেদাশ্রুতির এই কৃতিত্বে গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেদাশ্রুতির এই সাফল্য আগামী দিনে অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রেরণা জোগাবে।
নিজের মেয়ের সাফল্য নিয়ে বেদাশ্রুতি মা জানিয়েছে,মেয়ে বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় সে। পাশাপাশি এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেছে।
বেদাশ্রুতির এই উজ্জ্বল সাফল্যে ইসলামপুর জুড়ে এখন উৎসবের আবহ। বিভিন্ন মহল থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা নেমেছে।