Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 11, 2026
কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন
সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট করে রাখা ঘরে এই বৈঠক হন। এই বৈঠকে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন, গত শনিবার ব্রিগেডের ময়দানে তাঁরই সঙ্গে শপথ নেওয়া ৫ মন্ত্রী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

এদিনের বৈঠক শেষে ৫ মন্ত্রীরই দফতর বণ্টন করা হয় বলে নবান্ন সূত্রের খবর।

গত শনিবার শুভেন্দু অধিকারী বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শপথ নিয়েছিলেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ। তাঁকে নতুন সরকারে কোন দফতরের দায়িত্ব দেওয়া হয়, তা জানতে মুখিয়ে ছিলেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আপামর রাজ্যবাসী।

সোমবার নবান্নে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকের পরে জানা গিয়েছে, মন্ত্রী দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ দফতর। এর পাশাপাশি, পঞ্চায়েত দফতরও সামলাবেন তিনি।

অন্যদিকে, বিজেপি সরকারের অন্যতম প্রধান মুখ অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী ও শিশু কল্যাণ দফতর। এর পাশাপাশি, পুর ও নগর উন্নয়ন দফতরও সামলাবেন অগ্নিমিত্রা।

মতুয়া মুখ অশোক কীর্তনীয়াকে দেওয়া হয়েছে খাদ‍্য ও সরবরাহ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর। ক্ষুদিরাম টুডু দায়িত্ব পেলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের।

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে, তা নিয়ে আলোচনা চলছিলই রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক তো বটেই, পাশাপাশি, নিশীথ দায়িত্বে থাকবেন ক্রীড়া ও যুবকল্যাণ দফতরেরও।

এদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ সরকারি আধিকারিকেরা। সেখানে একগুচ্ছ কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কড়া হুঁশিয়ারি, সব থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে দুর্নীতির ক্ষেত্রে। এক মাসের মধ্যে সমস্ত জেলা শাসকদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়ত অন্য ব্যবস্থা নিতে হবে। কয়লা থেকে গরু পাচার সব ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হবে ।
একমাস পরে আবার হবে পুনর্মূল্যায়ণ।

শুভেন্দু অধিকারীর নির্দেশ, ''দল নয় মানুষের কথাই শুনতে হবে। সব ধরনের দূর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের কথা মন দিয়ে ধৈর্য্য ধরে শুনুন।''

আধিকারিকদের উদ্দেশে নতুন মুখ্যমন্ত্রীর বার্তা, ''কয়লা খাদান, বালি খাদান ও অবৈধ গোরুর হাট বন্ধ। অটো, টোটো স্ট্যান্ড থেকে কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ। ধাপে ধাপে আয়ুষ্মান প্রকল্পতে স্বাস্থ্যসাথী আনা হবে। ধাপে ধাপে নিয়ে আসা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, স্বাস্থ্য সাথীকে। সরকারি জমি দখল নিয়ে জেলাশাসকরা রিপোর্ট দেবেন।''