Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ভোট গননা খতিয়ে দেখতে জঙ্গলমহলের ৩ জেলায় মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 01, 2026
ভোট গননা খতিয়ে দেখতে জঙ্গলমহলের ৩ জেলায় মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল
ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে জঙ্গলমহলের তিন জেলায় ঝটিকা সফর করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। শুক্রবার তিনি পুরুলিয়ার রঘুনাথপুর ও পুরুলিয়া শহর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার মোট পাঁচটি গণনাকেন্দ্রের পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক অভিযোগের জবাবে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভির নজরদারিতে ইভিএম সম্পূর্ণ সুরক্ষিত। এই সফরের আবহেই কমিশন জানিয়ে দিয়েছে, আগামিকাল, ২ মে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কড়া নিরাপত্তায় এই ভোটগ্রহণ চলবে। ফলতার বিতর্কিত ৩০টি বুথ নিয়েও কমিশন শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে।