Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ভবানীপুরে মমতার স্ট্রং রুম পরিদর্শন নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 01, 2026
ভবানীপুরে মমতার স্ট্রং রুম পরিদর্শন নিয়ে কটাক্ষ শুভেন্দুর
ভবানীপুরের ইভিএম স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল রাতে তৃণমূল নেত্রী প্রায় চার ঘণ্টা সেখানে কাটানোর পর, আজ দুপুরে স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতাকে কড়া ভাষায় বিঁধে তিনি বলেন, মুখ্যমন্ত্রী গতকাল পরিকল্পিতভাবে ‘বাড়িতে পরার শাড়ি’ পরে এসেছিলেন যাতে হার নিশ্চিত বুঝলে সেখানেই ধরনায় বসতে পারেন। শুভেন্দুর দাবি, মমতার জন্য ফাইভ স্টার হোটেলের ওয়াশরুমের ব্যবস্থা করা হলেও বিজেপি কর্মীদের আপত্তিতে তা সরিয়ে নিতে হয় এবং শেষমেশ তাঁকে এলাকা ছাড়তে হয়। ৪ মে গণনার দিন পর্যন্ত স্ট্রং রুমে কারচুপির আশঙ্কা উড়িয়ে দিয়ে শুভেন্দু জানান, তাঁর এজেন্টরা কড়া নজরদারি চালাচ্ছেন।