রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
রণক্ষেত্র আরামবাগ! অভিষেকের সভার পথে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ।অভিষেকের সভায় যাওয়ার পথে TMC সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ! ভেসে এল কান্নার আওয়াজ, আর্তনাদ, রণক্ষেত্র আরামবাগ।
তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। ফেসবুক ভিডিওতে শোনা যাচ্ছে আর্তনাদ ও কান্নার শব্দ।জেলাশাসকের রিপোর্টে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বের' ইঙ্গিত মিলেছে।আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। দলীয় কর্মসূচি সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত হন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে সাংসদের গাড়িতে ভাঙচুর এবং কান্নার আওয়াজ পাওয়া গেছে। যদিও হামলার মুখে সাংসদকে নির্ভীক কণ্ঠে 'মারুন' বলতেও শোনা যায়।
হুগলির জেলাশাসকের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, এই সংঘর্ষের মূলে থাকতে পারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে আরামবাগ ও গোঘাটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।