Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জয়ের পর কলকাতায় বিজেপির বিজয় মিছিল। কলকাতা-হাওড়ার পুরসভা দখলে ‘ট্রিপল ইঞ্জিন’-এর ডাক শুভেন্দু অধিকারীর।

 -Sabyasachi By -Sabyasachi October 13, 2026
নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জয়ের পর কলকাতায় বিজেপির বিজয় মিছিল। কলকাতা-হাওড়ার পুরসভা দখলে ‘ট্রিপল ইঞ্জিন’-এর ডাক শুভেন্দু অধিকারীর।
নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জয়ের উদ্‌যাপনে কলকাতায় বিজয় মিছিল করল বিজেপি। সোমবার উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে দলের পুরনো রাজ্য দফতরের সামনে থেকে মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। মিছিল শেষে আয়কর ভবনের সামনে ভিক্টোরিয়া হাউসের কাছে তৈরি মঞ্চ থেকে ভাষণ দেন শুভেন্দু ও শমীক। সেখান থেকেই কলকাতা ও হাওড়ার পুরসভা দখলের লক্ষ্যে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের ডাক দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মোদীজির কথায় আপনারা ডবল ইঞ্জিন দিয়েছেন। এ বার মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। হাওড়া, কলকাতা দিতে হবে, কথা দিন।’’ অর্থাৎ, রাজ্য ও কেন্দ্রের পাশাপাশি কলকাতা ও হাওড়ার পুরসভাতেও বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একই সুর শোনা যায় শুভেন্দুর বক্তব্যেও। নন্দীগ্রামে প্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বার কলকাতা ও হাওড়ার মানুষকে বিজেপির পাশে দাঁড়াতে হবে। সব ওয়ার্ডে পদ্ম ফোটানোর ডাকও দেন তিনি।

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ফলাফলকে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, এই নির্বাচনে রক্তপাত, বোমাবাজি, বুথ দখল বা প্রার্থীর উপর হামলার মতো ঘটনা ছাড়াই ভোট হয়েছে। শমীকের কথায়, পশ্চিমবঙ্গের মানুষ একদলীয় রাজনৈতিক আধিপত্য থেকে মুক্তির বার্তা দিয়েছেন। তাঁর আরও দাবি, সাড়ে চার মাসের বিজেপি সরকারের কাজের প্রতিফলন দেখা গিয়েছে এই দুই কেন্দ্রের ফলাফলে।