পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
‘আরশোলা যতই উৎপাত করুক, কর্পূরের মতো উড়ে যাবে!’ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তমলুকে মন্তব্য শিশির অধিকারীর
By -Sabyasachi October 30, 2026
Share:
দিল্লি ও কলকাতায় নতুন একাধিক রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক সমীকরণ তৈরির গুঞ্জনকে একহাত নিলেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, "আরশোলা যতই উৎপাত করুক, কিছুদিনের মধ্যে কর্পূরের মতো উড়ে যাবে। আগামীদিনে রাজ্যে মাত্র দুটি রাজনৈতিক দলই থাকবে।"
শুক্রবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত 'দেবী দুর্গা সম্মান' প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জেলার সেরা দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মানিত ও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, জেলায় দুর্গাপুজো অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের বিজয়ী দুর্গাপুজো কমিটিগুলির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এদিন বিজয়ী পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে একটি সুদৃশ্য দুর্গা প্রতিমা, ৫০ হাজার টাকার চেক এবং এক হাঁড়ি মিষ্টি তুলে দেওয়া হয়।
উৎসবে নিরাপত্তার বিষয়ে জেলাশাসক বলেন, "দুর্গাপুজো যেভাবে শান্তিতে কেটেছে, ঠিক সেভাবেই আসন্ন কালীপুজো ও দীপাবলি যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে কাটানো যায়, সেটাই এখন আমাদের মূল লক্ষ্য।"
এদিনের সম্মান প্রদান অনুষ্ঠানে শিশির অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস, জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত-সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।