পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
তোলাবাজি ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে ডেবরায় বিশাল মহামিছিল, উত্তপ্ত রাজনীতি!
By -Sabyasachi November 05, 2026
Share:
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এবং সম্প্রতি বিধায়কের ওপর হামলার ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামল ‘ডেবরা সচেতনতা নাগরিক মঞ্চ’। মহামিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।
মিছিল থেকে আন্দোলনকারীরা 'গণতন্ত্র বাঁচাও, দুর্নীতি ও তোলাবাজি হটাও' স্লোগানে সরব হন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় তোলাবাজি ও নানাবিধ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কথা বলাতেই বিধায়ক শুভাশীষ ওমের ওপর হামলা চালানো হয়েছিল।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে ডেবরার বিধায়ক শুভাশীষ ওম আক্রান্ত হন। গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার কারণে মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। এই হামলার ঘটনায় বিধায়কের পক্ষ থেকে ডেবরা থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ।
আন্দোলনকারীদের দাবি, চিহ্নিত দোষীদের অবিলম্বে পুলিশ প্রশাসনকে গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক মঞ্চের সদস্যরা।
তবে বিধায়কের ওপর এই হামলার ঘটনায় রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে। আন্দোলনকারীরা স্পষ্টতই বিজেপির অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন। ফলে এই ঘটনায় শাসকদলের (বিজেপি) অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, বিধায়কের ওপর হামলা এবং তার প্রতিবাদে নাগরিক মঞ্চের হুঁশিয়ারি ও আন্দোলনে চরম উত্তপ্ত হয়ে উঠেছে ডেবরার রাজনীতি।