Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

বালি কেলেঙ্কারিতে গোপন সিম ব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ, ২ দিনের পুলিশি হেফাজত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।

 -Sabyasachi By -Sabyasachi October 03, 2026
বালি কেলেঙ্কারিতে গোপন সিম ব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ, ২ দিনের পুলিশি হেফাজত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।
বালি কেলেঙ্কারি মামলায় চাঞ্চল্যকর মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক নাম না জানা সিম কার্ড ব্যবহার এবং ভুয়ো আর্থিক লেনদেনের অভিযোগ উঠল। শনিবার তাকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আদালতে হাজির করা হলে, বিচারক তার ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আদালতে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সুমিত রায় নিজের পরিচয় গোপন রাখতে নিজের মোবাইলে একাধিক ব্যক্তির নামে থাকা সিম কার্ড ব্যবহার করতেন। সেই সিমগুলি কার কার নামে নথিভুক্ত ছিল, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া, বালি কেলেঙ্কারির টাকা কীভাবে এবং কার কার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে, সে বিষয়েও তদন্তকারীরা তথ্য জোগাড় করছেন। আর্থিক লেনদেনের পুরো নেটওয়ার্ক উন্মোচন করতেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে জানানো হয়।

সরকারি তরফ থেকে তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলেও, উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক সুমিত রায়কে দুই দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আপাতত একাধিক সিম ব্যবহার ও সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের ওপরই জোর দিচ্ছেন সিআইডি ও তদন্তকারীরা।