পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
"মমতার হাতে এখনও যা সাংসদ বিধায়ক আছে, সকলকে নিয়ে মমতা কংগ্রেসে যোগ দিন " - অধীর চৌধুরী।
By -Sabyasachi October 03, 2026
Share:
বিজেপির উত্থান ও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে আবার মমতা কংগ্রেসের কাছাকাছি আসতে চাইছেন। বিশেষত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনোদিনই চাননি রাজ্যে মমতার হাত ধরতে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেক নতুন নতুন সমীকরণ দেখছে বাংলা। একদিকে যখন সিপিএমের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে তখন তাঁকেই দলে আহ্বান জানালেন অধীর চৌধুরী। বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “তৃণমূলের বিধায়ক- সাংসদ যা বেঁচে আছে, মমতা সহ সবাই সামিল হয়ে কংগ্রেসে নেতৃত্ব দিন বাংলায়। আমরা মেনে নেব।” তাঁর কথায়, কংগ্রেসের মতো বটগাছের ছায়ায় যখন মমতা আশ্রয় নিয়েছেন, তখন তাঁর উচিৎ সরাসরি যোগ দেওয়া। তবে মমতাকে অধীরের বার্তা, “শুধু আপনার ব্যাগেজটা নেবেন না, যাকে নিয়ে আপনার ঝঞ্ঝাট তাকে বাদ দিয়ে সবাই কংগ্রেসে চলে আসুন।” বিশ্লেষকরা মনে করছেন, এ ক্ষেত্রে ব্যাগেজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন তিনি। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। এখন দেখার বাংলার রাজনীতি ভবিষ্যতে কোন দিকে যায়।