রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
বিজেপির নতুন রাজ্য কমিটিতে একাধিক বড় রদবদল ! বদল হল সাতজন জেলা সভাপতি ! বড় দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা
By By The News Express September 25, 2026
Share:
রাজ্য বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল। বাপি গোস্বামীকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক করা হল বিজন গোস্বামীকে। রাজ্য বিজেপির মোর্চাতেও আনা হল বড়সড় রদ বদল। মহিলা মোর্চার সভানেত্রী করা হল অঞ্জনা বসুকে।নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক থাকেন পাঁচ জন।
একজন পরিবর্তিত হলেন। বাকি চারজন সাধারণ সম্পাদক পদে থেকে গেলেন।
কারা থেকে গেলেন?
লকেট চট্টোপাধ্যায়
জ্যোতির্ময় সিং মাহাতো
ইন্দ্রনীল খাঁ
শশী অগ্নিহোত্রী থেকে গেলেন সাধারণ সম্পাদক পদেই।
বিজেপিতে এক ব্যক্তি এক পদ এর নিয়ম অনুযায়ী সমস্ত রাজ্যের মন্ত্রীদের রাজ্য বিজেপির সাংগঠনিক কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। পাঁচজন নতুন সহ-সভাপতি হলেন এবং চারজন নতুন সেক্রেটারি হলেন।
৭ জন জেলা সভাপতি বদল , বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে একাধিক বড় রদবদল! বড় দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা
মোর্চাতেও বড় রদবদল
রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চাতেও পরিবর্তন আনা হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্জনা বসুকে। যুব মোর্চার সভাপতি করা হয়েছে আমতার বিধায়ক অমিত সামন্তকে।ওবিসি মোর্চাতেও পরিবর্তন হয়েছে। এতদিন এই দায়িত্বে থাকা অজিত দাসকে সরিয়ে সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ওবিসি মোর্চার দায়িত্ব পেয়েছেন ধনঞ্জয় ঘোষ। এসসি মোর্চার দায়িত্বে আনা হয়েছে বিশ্বজিৎ বিশ্বাসকে। পাশাপাশি ফলতার বিধায়ককে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্য কমিটিতে নতুন মুখ রাজু বিস্তা
রাজ্য কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন রাজু বিস্তা। তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিকিমের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সম্পাদক পদ থেকে সরানো হয়েছে শর্ব্বরী মুখোপাধ্যায়কে।
একাধিক জেলায় নতুন জেলা সভাপতিরাজ্য কমিটির পাশাপাশি একাধিক সাংগঠনিক জেলাতেও সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। বারাসাতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের জায়গায় দায়িত্ব পেয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। বনগাঁয় বিকাশ ঘোষের জায়গায় এসেছেন নৃপেন বিশ্বাস। শ্রীরামপুরে সুমন ঘোষের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শশী সিংকে।
আরামবাগে সুশান্ত বেরার জায়গায় দায়িত্ব পেয়েছেন বিধায়ক প্রশান্ত দিগার। মেদিনীপুরে শমিত কুমার মণ্ডলের জায়গায় এসেছেন সৌমেন তিওয়ারি। বর্ধমানে অভিজিৎ তায়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন আশিস পাল। কাটোয়ায় স্মৃতিকণা বসুর জায়গায় আনা হয়েছে মানিক রায়কে। নতুন কমিটিতে একাধিক পদে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক স্তরেও একাধিক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে।