Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

প্রতীক গেলেও, তহবিলে মমতা তৃণমূলের অধিকার বহাল, পুরনো নির্দেশই রাখল হাই কোর্ট

By The News Express By By The News Express September 21, 2026
প্রতীক গেলেও, তহবিলে মমতা তৃণমূলের অধিকার বহাল, পুরনো নির্দেশই রাখল হাই কোর্ট
অবিভক্ত তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ এলেও আপাতত দলীয় তহবিল পরিচালনার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের কাছেই থাকল। সোমবার কলকাতা হাই কোর্ট আগের নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন এখনও নাম ও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে কমিশনের অন্তর্বর্তী নির্দেশের ভিত্তিতে আদালত আগের অবস্থান বদলাচ্ছে না।

আদালতের এই নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত আদালতের নির্ধারিত ব্যবস্থার অধীনে মমতা তৃণমূল ওই অ্যাকাউন্টগুলি থেকে প্রয়োজনীয় খরচ করতে পারবে। তবে অর্থ ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই আদালতের নির্ধারিত শর্ত কার্যকর থাকবে।

নাম-প্রতীক নিয়ে কমিশনের অন্তর্বর্তী নির্দেশ

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, উপনির্বাচনের জন্য মমতা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। দুই শিবিরের জন্য পৃথক নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। তবে কমিশনের এই ব্যবস্থা

উপনির্বাচনকেন্দ্রিক অন্তর্বর্তী সিদ্ধান্ত; দলের নাম ও প্রতীকের চূড়ান্ত অধিকার নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।