রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
দলের প্রচার থেকে সরে গেলেন হুমায়ুন কবীর - ছেলের হয়ে আর তিনি মাঠে ময়দানে প্রচার করবেন না
By By The News Express September 21, 2026
Share:
এবার খুবই সংক্রটময় পরিস্থিতি রেজিনগরের আম জানতে উন্নয়ন পার্টির প্রার্থী আজাদ রবিনার হয়ে কোনো প্রচার করবেন না। তিনি প্রচার করলে নানা আইনি জটিলতা তৈরী হতে পারে বলেই তিনি মনে করছেন। তাঁর কথায়, একের পর এক দলের কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের ময়দানে থাকা যায় না।” কার্যত দলের নেতা-কর্মীদের স্বার্থের কথা ভেবেই প্রচার ময়দান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে ঘোষণা হুমায়ুনের। তবে সমাজমাধ্যমে রবিনের সমর্থনে প্রচার চলবে বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিনে আম জনতা উন্নয়ন পার্টির একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্দিষ্ট অভিযোগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপরেই এদিন কার্যত ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন। তিনি বলেন, ”যে সমস্ত দলীয় কর্মী আমাদের সঙ্গে থাকছেন পুলিশ বেছে বেছে তাঁদেরকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যেই চারজন নেতাকে রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এরপরেই উপ নির্বাচনের প্রচার থেকে নিজে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু পরে সিদ্ধান্ত বদল করি। দলের প্রার্থী গোলাম নবী আজাদ রবিনও ভোট প্রচারের ময়দানে নামবে না।” তাঁর কথায়, প্রচারের আর দরকার নেই। মানুষ যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। তবে এদিন পুলিশ প্রশাসনকেও একহাত নেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলা পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “এমসিসি লাগু থাকা সত্ত্বেও পুলিশ নিরপেক্ষভাবে কোনও কাজ করছে না। এক কথায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা আর মাঠে ময়দানে নেমে প্রচার করব না। আমাদের সমাজমাধ্যমের পাতা থেকেই আগামী কয়েক দিন দলীয় প্রচার চালানো হবে।” বাবার এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ তথা হুমায়ুন পুত্র রবিনও। তিনি বলেন, ”হুমায়ুন কবীর আমার বাবা। তিনি দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকলের জন্য প্রযোজ্য, আমার জন্যও প্রযোজ্য।”