রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক মমতা শিবিরের, ঋতব্রতদের ‘খাম’! তৃণমূলের দুই শিবিরের নামও চূড়ান্ত
By By The News Express September 18, 2026
Share:
তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে টানাপড়েনের মধ্যে দুই শিবিরের জন্য পৃথক নাম ও প্রতীক চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে নির্বাচনে লড়বে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং তাদের প্রতীক ‘খাম’।
এর আগে তৃণমূল কংগ্রেসের মূল নাম ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং সংরক্ষিত ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে দুই পক্ষকে বিকল্প নাম ও প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মমতা শিবিরের বিকল্প ছিল তিন নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কমিশনের কাছে তিনটি নামের প্রস্তাব দিয়েছিল— সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস এবং মমতা তৃণমূল কংগ্রেস। এর মধ্যে তৃতীয় নামটিই চূড়ান্ত হয়েছে।