রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
নন্দীগ্রাম ও রেজিনগরে কংগ্রেসের সঙ্গে জোট চায় মমতা, নারাজ কংগ্রেস
By By The News Express September 16, 2026
Share:
আবার জোটে ফিরতে চাইছেন মমতা। যদিও জোটের আলোচনার আগেই তৃণমূল দুই কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওদিকে কংগ্রেসও দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। নন্দীগ্রাম ও রেজিনগর দুই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। সেই আবহে উপনির্বাচনে জোট চেয়ে কংগ্রেসের শীর্ষনেতৃত্বকে প্রস্তাব দিলেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালকে ফোন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থীকে সমর্থনের জন্য কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন মমতা। তাহলে কি কংগ্রেস ও কালীঘাট তৃণমূলের মধ্যে উপনির্বাচনে জোট হচ্ছে? সেই প্রশ্ন বঙ্গ রাজনীতিতে চর্চায় উঠে আসে। তবে মমতার প্রস্তাবকে নাকচ করেছে কংগ্রেস নেতৃত্ব, এমনই অন্দরের খবর। অতীতে মমতার জোট ভেঙে বেরিয়ে যাওয়া, রাজ্যে তৃণমূলের শাসনকালে কংগ্রেস কর্মীদের উপর ‘অত্যাচারে’র প্রসঙ্গেই মমতার প্রস্তাব খারিজ হয়েছে বলে সূত্রের খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, জোট চাইলে উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগর আসনে কংগ্রেসকে সমর্থন করুক কালীঘাট তৃণমূল।
আগামী দিনে তাহলে জোটের রাস্তা আরও খোলা থাকবে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। কংগ্রেসের তরফে দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। কালীঘাট তৃণমূলও দুই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এদিকে ঋতব্রতপন্থী তৃণমূলও এদিনই দুই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। দলের প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে জোড় লড়াই চলছে। ফলে দুই কেন্দ্রেই তৃণমূলের দুই শিবিরের মধ্যে লড়াই হবে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ঋতপন্থী তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থী এহতাশামুল হক, রেজিনগরে প্রার্থী হচ্ছেন সফিউজ্জমান শেখ। নন্দীগ্রাম ও রেজিনগরে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে ও রবিউল আলম চৌধুরী।