Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

নন্দীগ্রাম উপনির্বাচনের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত তৃণমূল

By The News Express By By The News Express September 09, 2026
নন্দীগ্রাম উপনির্বাচনের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত তৃণমূল
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক দপ্তরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলাশাসক নিরঞ্জন কুমার এই বৈঠকে উপস্থিত থেকে নির্বাচনী নির্ঘণ্ট, আদর্শ আচরণবিধি এবং ভোট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তবে এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।

আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই নন্দীগ্রামে আনুষ্ঠানিকভাবে লাগু হচ্ছে আদর্শ নির্বাচন বিধি।

বৈঠক শেষে বিজেপি নেতা মধুসূদন প্রামাণিক জানান, জেলাশাসক নির্বাচনের সমস্ত গাইডলাইন ও নিয়মকানুন বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। ভোটার কার্ড না থাকলে বিকল্প কোন কোন পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে, এই গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠকে সিপিআইএম ও কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের কেউ যোগ দেননি।

বিজেপির দাবি, আসন্ন উপনির্বাচনে পরাজয়ের ভয়েই তৃণমূলের প্রতিনিধিরা বৈঠকে আসেননি। এমনকি জেলাশাসকের দপ্তর থেকে ফোন করা হলেও তৃণমূলের কেউ ফোন ধরেননি বলে অভিযোগ উঠেছে।
নন্দীগ্রামের এই হাইভোল্টেজ উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এখন থেকেই তুঙ্গে উঠেছে।