Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

অদম্য ভক্তি ও বিশ্বাসের জয়: হুইলচেয়ারে চেপে কালীঘাট থেকে তারকেশ্বরে সুব্রত হালদার

By The News Express By By The News Express July 29, 2026
অদম্য ভক্তি ও বিশ্বাসের জয়: হুইলচেয়ারে চেপে কালীঘাট থেকে তারকেশ্বরে সুব্রত হালদার
শারীরিক প্রতিবন্ধকতা যে মনের প্রবল ইচ্ছাশক্তির কাছে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন তীর্থযাত্রী সুব্রত হালদার। সব শারীরিক প্রতিকূলতাকে তুচ্ছ করে কালীঘাট থেকে হুইলচেয়ারে চেপে তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছালেন তিনি। সকাল ৬:৩০ মিনিটে মন্দিরে পৌঁছে বাবার মন্দিরে পৌঁছে পুজো দেন।

পুজো দেওয়ার পর সুব্রতবাবু বলেন, "শুধু গুরু পূর্ণিমাই নয়, শ্রাবণ মাসেও প্রতি বছর বাবার টানে এখানে আসি। বাবার কাছে আসার সময় কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করি না। মনের ভেতর সবসময় ছটফটানি কাজ করে—কবে বাবার কাছে যাব। সেই আত্মিক ও অমোঘ টানেই বারবার কালীঘাট থেকে তারকেশ্বরে ছুটে আসি।"
হুইলচেয়ারে বসে দীর্ঘ পথ অতিক্রম করে তাঁর এই তারকেশ্বর পৌঁছানোর দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা আপ্লুত হন। তাঁর এই নিষ্ঠা ও ভক্তি সাধারণ মানুষের কাছে এক অনন্য প্রেরণা হয়ে রইল।